জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে গোল্ডেন এ+ পেয়েছেন মাজেদুর রহমান শিপন। সে এসএসসি পরীক্ষাতেও জিপিএ- ৫ পেয়েছিল। শিপন তার এ সাফল্যের জন্য প্রতিদিন গড়ে ৪-৫ ঘন্টা লেখাপড়া করেছে। শিপন ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়। মাজেদুর রহমান শিপন দক্ষিণ সুরমার কামালবাজারের গুপ্তরগাঁও গ্রামের ছোয়াব আলীর ৩য় ছেলে। ছোয়াব আলী পূর্ব স্টেশন রোডস্থ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও নিউ আলী ট্রাভেলস এর স্বত্বাধিকারী। শিপন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর মেঝো ভাইয়ের ছেলে। শিপন তার এই সাফল্যের জন্য কলেজের শিক্ষকবৃন্দ ও তার অভিভাবকদের কাছে চিরকৃতজ্ঞ। আগামীতে আরো ভালো ফলাফলের জন্য সে সকলের দোয়া প্রার্থী।

