মোগলাবাজার হরগৌরী গাংপার সড়ক ভাঙ্গণের কারণে লাইটেস নদীতে

SAMSUNG CAMERA PICTURESদক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গাংপার সড়কটি কেশরখালী নদী ভাঙ্গণের ফলে মরন ফাঁদের সৃষ্টি হয়েছে। এ ফাঁদে পড়ে মঙ্গলবার একটি লাইটেস সড়ক থেকে নদীতে ছিটটে পড়ে। অল্পের জন্য লাইটেসের যাত্রীরা প্রাণে রক্ষা পায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে মোগলাবাজার হাফিজিয়া মাদরাসা থেকে হরগৌরী ভায়া বাউরবাগ-জালালপুর সড়কের সাথে সংযোগকারী সড়ক দিয়ে প্রতিদিন ১৫/১৬টি গ্রামের জনসাধারণ উপজেলা সদরে যাতাযাত করে থাকেন। এছাড়াও প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। গত এক বছর ধরে সড়কটির বিভিন্ন অংশে নদী ভাঙ্গণের কবলে পড়ে। বিভিন্ন স্থানে সড়কের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা যাতায়াত করছে।

ভাঙ্গণ রোধের জন্য উপজেলা প্রকৌশলীকে বার বার তাগিদ দেওয়া হলেও অদ্যাবধি নদী ভাঙ্গণ রোধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানের একটি লাইটেস নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গনের কবল থেকে সড়কটি রক্ষাকল্পে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছেন।

Developed by: