প্রবল ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদী ও হাওরের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় রোববার দুপুর ১২টা পর্যন্ত ২০ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও জেলার সবকয়টি সীমান্ত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর সড়কের দু’টি স্থানে ও ডুমুরিয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ২৫টি গ্রাম এবং তাহিরপুর উপজেলার গোলাবাড়ি, জয়পুর, লামাগাও, ছিলাইন তাহিরপুর, মাটিয়ান, বড়দল, রতনশ্রী, নবাবপুর, ভোরাঘাটমহ প্রায় ৩০ টি গ্রামসহ ৫৫টি গ্রাম বন্য্ াকবলিত হয়ে পড়েছে। ভেঙ্গে গেছে ২০টি বসত বাড়ি। পানি বাড়ায় ব্যাপক তি হয়েছে রোপা আমনে ধানের। ভেসে গেছে পুকুরের মাছ।
এ ব্যাপারে জেলা পানি উন্নয়ূন বোর্ডের নির্বাহী নির্বাহী প্রকৌশলী সাইদ আহমদ জানান, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়তে পারে।
কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আবুল হাসেম জানান, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার ৩৫০০ একরের উপর আমন ফসল পানির নিচে তলিয়ে গেছে।

