ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ দুবাই প্রবাসী আটক

24-7সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ এক দুবাই প্রবাসীকে আটক করা হয়েছে।শনিবার দুপুর সাড়ে ১২ টায় বিমানবন্দরে জয়নাল আবেদীন নামের এই প্রবাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ১৮পিস স্বর্ণের বার, ১৭টি স্যামসাং গ্যালাক্সি ফোন সেট ও ৪১৪ পিস মেমোরিকার্ড উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, সকাল ১১ টায় দুবাই-বাংলাদেশ বিমান (বিজি-০২৫) ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে সাড়ে ১২টার সময় যাত্রী জয়নাল আবেদীনের মালামাল স্ক্যানিংকালে ভেতরে স্বর্ণ থাকার বিষয়টি ধরা পড়ে। পরে লাগেজ তল্লাশী করে স্বর্ণেরবার ও মোবাইল সেট ও মেমোরী কার্ড পাওয়া যায়। –

Developed by: