বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মো: মাসুক আহমদ

masuk sirবিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ২০১৪ সালের জন্য নির্বাচিত হয়েছেন উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের অন্তর্গত তালিব পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মাসুক আহমদ। গত ১৬/০৯/১৪ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ‘‘প্রাথমিক শিক্ষা পদক-২০১৪’’ এর উপজেলা কমিটি কর্তৃক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এর আগে ও জনাব মো: মাসুক আহমদ ২০১০সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। জনাব মো: মাসুক আহমদ বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের অর্ন্তগত পেশকার গাঁও গ্রামের অধিবাসী। তিনি ১৯৯৫ সালে সিলেট এম.সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৯৮-৯৯ ইং সনে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রী অর্জন করে,২০০০ইং সনে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছেন।

Developed by: