সিলেট জেলা পুলিশ লাইন্সে শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী কালী পুজা উপলক্ষে গরীব দুঃখীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন এবং আর.আর.এফ কমান্ডেন্ট জনাব আনসার উদ্দিন খান পাঠান ও পুলিশ সুপার সিলেট জনাব নুরেআলম মিনা পিপিএম । সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব গোপাল চক্রবর্তীর সভাপতিত্বে গরীব দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন যে, প্রতিটি ধর্মীয় ও রাস্ট্রীয় অনুষ্ঠান যাতে সার্বজনীন হয় এবং গরীব দুঃখীরা প্রতিটি অনুষ্ঠান উপভোগ ও পালন করতে পারে সে বিষয়ে সকলকে সহানুভুতিশীল হওয়ার অনুরোধ করেন। সভায় সিলেট জেলা ও আর.আর.এফ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

