হাইকোর্টে কয়েস লোদীর রিট

koyes-lodi-226x300হাইকোর্টে রিট পিটিশন (নং-৯৪৮৭) দাখিল করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। মঙ্গলবার হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চে তিনি এ রিট করেন। রিটে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে প্রথম প্যানেল মেয়র হিসাবে তাকে কেন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়নি-এ বিষয়ে আদালতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারীর পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন-ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। কয়েস লোদী রিট দায়েরের বিষয়টি সিলেটের সকালের কাছে নিশ্চিত করেছেন। রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। বুধবার রিটের ওপর শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চারদিনের সফরে মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে চীন রয়েছেন।

Developed by: