আব্দুল মালেক ফারম্নক জকিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত

জকিগঞ্জ পৌরসভা মেয়র পদে নির্বাচন গতকাল শনিবার শামিত্মপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপ-নির্বাচনে ২০ বছরের নির্বাচিত প্রতিনিধি, পৌর জাপার সভাপতি, ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মালেক ফারম্নক (তালা প্রতীক) ২২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক (চশমা) পেয়েছেন ১৫৫৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাফরম্নল ইসলাম দোয়াতকলম প্রতীকে ১২৭১ ভোট, আব্দুর রহমান লুকু কাপপিরিচ প্রতীকে ১২০৪ ভোট ও ইমরান আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ৮৫১ ভোট। নির্বাচনে ১০ হাজার ১৩০ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৩০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ১২৩টি ভোট। ৭১ শতাংশ ভোটারই এ নির্বাচনে তাদের মতামত প্রদান করেছে। সর্বোচ্চ ৮১ শতাংশ ভোট পড়েছে পঙ্গবট রেজিস্ট্রারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সর্বনিম্ন ৬৬ শতাংশ ভোট পড়েছে জকিগঞ্জ আইডিয়াল কিন্ডার গার্ডেন কেন্দ্রে। ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসার টিটন খীসা আব্দুল মালেক ফারম্নককে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে, জাপা নেতা আব্দুল মালেক ফারম্নক মেয়র পদে নির্বাচিত হওয়ায় তাঁর প্রতি অভিনন্দন জানিয়েছেন জেলা জাপার অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল আহমদ লস্কর, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, জেলা জাতীয় উলামা পার্টির আহবায়ক মাওলানা আব্দুল আজিজ সিরাজী, পৌর জাপার সদস্য সচিব আবুল কালাম, জাপা নেতা আব্দুল জলিল, মসত্মাক আহমদ লস্কর, আতাউর রহমান আলতা, আতিকুর রহমান আতিক, শাহীন আহমদ লিটন মেম্বার, শামীম আহমদ মেম্বার, আবুল হারিছ, আব্দুল আহাদ, আব্দুস সালাম, আব্দুল জলিল, সাহাদৎ হোসেন ছাদ, তাজুল ইসলাম, মাসুক আহমদ, নোমান উদ্দিন, শামীম মেম্বার, যুবনেতা জাকির চৌধুরী, হান্নান চৌধুরী, লুৎফুর রহমান, মো. হাসানুল আলম হাসনু, ছাত্র নেতা সালমান আহমদ, রম্নহুল আহমদ চৌধুরী, ময়নুল ইসলাম, শাবুদ্দীন সাবু, আউয়াল আহমদ, শিমুল আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। পৃথক অভিন্দন বার্তায় বলা হয়-জাপা নেতা আব্দুল মালেক ফারম্নক নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের হাত আরো শক্তিশালী হয়েছে। Abdul-malek-Faruk-236x300-120x72

Developed by: