কানাডা সরকারের ‘ফেডারেল স্কিলড ওয়ার্কার’ কর্মসূচির সংশোধিত পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে মে ২০১৪ থেকে। ফলে দ্বার খুলছে ইমিগ্রেশন প্রত্যাশীদের। ৫০ ধরনের পেশাজীবি এই ভিসার জন্যে আবেদন করতে পারবেন (৫০টি ক্যাটাগরিতে স্কিল্ড ওয়ার্কার নেয়া হবে)মোট লোক নেয়া হবে ২৫ হাজার।
সিলেকশন ক্রাইটেরিয়া আগের মতই রয়েছে। পয়েন্ট সিস্টেমও আগের মতই। সর্বনিম্ন ৬৭ পয়েন্ট অর্জন করতে হবে একাডেমিক অর্জন, অভিজ্ঞতা, বয়স, ইংলিশ ও ফরাসী ভাষায় দক্ষতা, জব অফার এবং এডাপটিবিলিটি (কানাডায় বসবাসকারী ফার্স্ট ব্লাড কিংবা জব অফার) থেকে।
নুন্যতম স্নাতক, সে সাথে বেশ কিছু কাজের অভিজ্ঞতা এবং আই.ই.এল.টি.স স্কোর ভালো করলে ফেডারেল স্কিলড ভিসা পাওয়া খুব সহজ হয়ে গিয়েছে। আগে যেখানে ১-২ বছর লেগে যেত ভিসা পেতে, এখন সেখানে ৬-৯ মাসের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে।

