নগরীর তালতলায় ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাংচুর

thumb_173_111_e0da325189a488de676c7ca2f437c716.jpgসিলেট নগরীর তালতলায় ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ছাত্রলীগের পিযুষ গ্রæপ নগরীর রেজিষ্ঠারী মাঠে অবস্থান করছিল এসময় সিলেট জেলা ছাত্রলীগের সামাদ গ্রæপের কর্মীরা দাওয়া দিলে পিযুষ কর্মীরা পিছুহটে। সামাদ গ্রæপ মূহুর্তে তাদের দখলে নেয় রেজিষ্ঠারী এলাকা। এসময় মাঠে থাকা ৩টি মোটরসাইকেল, ৩বাইসাইকেল, ১ টি রিক্সা ও ২টি কাপড়ের দোকানে অগ্নিসংযোগ সহ রেজিষ্ঠারী অফিস ও গণপূর্ত অফিসের নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত কক্ষের দরজা-জানালার গøাস ভাংচুর করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্লোগান সহকারে শেখঘাট পয়েন্টের দিকে চলে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণপূর্ত অফিসের নিচ তলার বাড়ান্দায় বেশকিছু তাজা রক্তের দাগ পাওয়া যায়। তখন আহত বা আঘাতপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। ১২ টা ১০ মিনিটের সময় এ রির্পোট অবস্থায় শেষ খবর পাওয়া পর্যন্ত তালতলা সহ আশপাশের এলাকা জুড়ে উভয় পক্ষ পৃথক পৃথক ভাবে অবস্থান করছে বলে জানা যায় এবং বড় ধরনের যে কোন সংঘর্ষ এড়াতে র‌্যাব ও পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘঠনাস্তলে অবস্থান করছে । এঘটনায় অগ্নিসংযোগে ক্ষতিগ্র¯স্ত দোকান মালিক মো. শাহজাহান ও মো. নুরুল ইসলাম জানান আমরা অবস্থা বুঝতে পেরে আগে থেকেই দোকান বন্ধ করে চলে যাই। যাওয়ার পরক্ষণেই খবর পাই মাঠে আগুন দেওয়া হয়েছে এসে দেখতে পাই সব শেষ হয়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে জানতে চাইলে কিছু না বললেও এতে তাদের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

Developed by: