‘সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে’

1426250918বর্তমান সরকার ‘জগদ্দল পাথরের’ মতো জনগণের ওপর চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে এক গভীর সংকটের মধ্যে রয়েছে।এই সংকট রাজনৈতিক ও সাংবিধানিক। আর এই সংকটের স্রষ্টা শেখ হাসিনা। গত বছর ৫ জানুয়ারি সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে এক তরফা নির্বাচন করে আওয়ামী লীগ। পরে সংসদ ভেঙে দিয়ে আবারো নির্বাচন দেয়ার অঙ্গীকার দিয়েছিল। কিন্তু তারা তাদের কথা রাখেনি।
খালেদা জিয়া আরো বলেন, জনগণের সম্মতি ছাড়া কারসাজির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার উদগ্র বাসনা আজ সমগ্র জাতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। জবাবদিহিতাবিহীন এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি বলেন, যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Developed by: