অপহরনের তিন দিন পর সিলেটে ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার ঘাতক এক পুলিশ সদস্য সহ আটক-৩

ppসিলেট নগরীর ঝর্ণারপাড় এলাকা থেকে অপহৃত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঝর্ণারপাড় আবাসিক এলাকার ৩৭ নং বাসা থেকে শিশুটির বস্তাবন্ধি লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটির নাম আবু সাঈদ। তার বয়স ৯ বছর।

সে স্থানিয় রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

রায়নগর এলাকা থেকে গত বুধবার ঐ শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এসময় পুলিশের এক কন্সটেবল সহ তিন জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে এসএমপির এয়ারপোর্ট থানায় কর্মরত পুলিশ সদস্য উবায়দুর রহমান ও উলামালীগ নেতা রাকিব ও পুলিশের সহযোগী (সোর্স) গেদাকে কোতোয়ালী থানায় নেয়া হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের প্রচেস্টা চলছে বলে জানান, এসএমপি’র মিডিয়া কর্মকর্তা এডিসি রহমত উল্লাহ।

কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, গত বুধবার স্কুলে যাওয়ার সময় শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে আটক ঘাতকরা শিশুর স্বজনদের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের টাকা দিতে ব্যার্থ হওয়ায় বৃহস্পতিবার রাতেই শিশুটিকে স্বাশরুধ করে হত্যা করে বলে স্বীকার করে ঘাতকরা।

উল্লেখ্য, আবু সাঈদ রায়নগরের বসুন্ধরা ৭৪ নম্বর বাসার মতিন মিয়া ছেলে।

সাঈদ গত বুধবার সকাল ১১ টার থেকে বেলা সাড়ে ৩টার মধ্যে সাঈদ নিখোঁজ হয়।

এ ঘটনায় ওইদিনই তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। যার নং-৫৬১

Developed by: