দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত ৭দিন ব্যাপী ৮ম বইমেলা আজ শুক্রবার শুরু হচ্ছে। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। সাহিত্য সংসদের সাবেক সভাপতি নজমুল হোসেন চৌধুরীর স্মৃতিতে উৎসর্গকৃত ৮ম বইমেলার কর্মসূচী অনুযায়ী আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সন্ধ্যে সাড়ে ৬টায় স্বরচিত কবিতা পাঠের আসর, সন্ধ্যে সাড়ে ৭টায় কাকন ফকিরের গানের আসর অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবারের কর্মসূচিতে রয়েছে বিকেল ৪টায় ক ও খ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যে সাড়ে ৬টায় আব্দুল মালিকের কবিতার চারুপাঠ গ্রন্থের এবং সন্ধ্যে সাড়ে ৭টায় ক্ষুধা সৌন্দর্য্য গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ মার্চ রোববার বিকেল ৪টায় ক ও খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যে সাড়ে ৬টায় মো. আব্দুল জলিল চৌধুরীর কাব্যগ্রন্থ ‘কুয়ালামপুর যখন বৃষ্টি নামবে’ গ্রন্থ এবং সন্ধ্যে সাড়ে ৭টায় চিরায়ত অন্বেষা গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৩ মার্চ সোমবার বিকেল ৪টায় গ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যে সাড়ে ৬টায় কবি মামুন সুলতানের কাব্যগ্রন্থ ‘জলভাঙ্গা স্বপ্ন সিড়ি’ গ্রন্থ প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৪ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় গ ও ঘ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যে সাড়ে ৬টায় মো. আজিজুর রহমান লস্কর এর গুড রিলিজিয়ন এন্ড সায়েন্স গ্রন্থের এবং সন্ধ্যে সাড়ে ৭টায় আজিজুল হক মানিকের ছড়া গ্রন্থ প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৫ মার্চ বুধবার বিকেল ৪টায় ক ও খ গ্রুপের হাতের লেখা প্রতিযোগিতা, সন্ধ্যে সাড়ে ৬টায় কবি মুকুল চৌধুরীর মাটির ঘটনা কাব্যগ্রন্থের এবং সন্ধ্যে সাড়ে ৭টায় পথিক কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, সন্ধ্যে সাড়ে ৬টায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

