সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন স্বাধীনতার মাসেও নির্বিচারে গুম, খুন চালিয়ে বর্তমান অবৈধ সরকার এদেশের শান্তিপ্রিয় ও স্বাধীনচেতা মানুষের বুকে কুঠারাঘাত করছে। মতা হারানোর পর নিজেদের পরিণতির কথা ভেবে তারা এখন বাংলাদেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদকে গ্রেফতার করে অস্বীকার করার পর অবৈধ প্রধানমন্ত্রী এবং তার কুলাঙ্গার মন্ত্রীরা যেভাবে ব্যাঙ্গাত্মক কথা বলছেন তা দেশ ও জাতিকে নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নয়। তাদের জেনে রাখা উচিত, দেশ ও জাতিকে নিয়ে তামাশা করার অপরাধে আওয়ামীলীগকে চরম খেসারত দিতে হবে। তিনি অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দন আহমদ ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ নিখোজ নেতাকর্মীদের সন্ধান এবং কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করে বলেন, অন্যথায় এসব গুম, খুনের হোতাদের জন্য ভয়াবহ পরিণতি অপো করছে।
বুধবার বেলা ২ টায় হরতাল চলাকালে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত বিােভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রিকাবীবাজার পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন বিলাল ও রায়হাদ বক্স রাক্কুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা সাহিদুল ইসলাম কাদির, রুজেল আহমদ চৌঃ, দীপক রায়, লিটন কুমার দাস নান্টু, আব্দুল কাইয়ূম, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, আলতাফ হুসেন টিটু, কামাল হুসেন, এখলাছুর রাহমান, মুহিবুর রাহমান লিটন, জাহিদ খান, মহিদুল হক, ইমরানুল ইসলাম জাসিম, আব্দুললাহ আল মামুন, শাহ জাহান চৌঃ, মিছবাউল আম্বিয়া, ফরিদ আহমদ, আশরাফ উদ্দীন রাজীব, রায়হান হুসাইন খান, সাকিব আল হাসান সানার, শেখ মুহাম্মদ জাকির হোসেন, শামসুদ্দীন, ইমদাদুল হক খান, এ ইউ মিজান, সুমন আহমদ, ইয়াহইয়া হাসান তায়েফ, ফাহাদ মাহফুজ চৌঃ, ফয়সল মাহমুদ, সাইফুল আলম জয়, জুনেদ আহমদ, হেলাল আহমদ, কয়ছর আহমদ শাহেদ, বুরহান উদ্দীন, ফয়সল আহমদ, রাহাত আলম শোভন, ইকবাল হুসেন, সামিউল হাসান সানী, আরিশাত রহমান দিদার, জাহাঙ্গীর আলম প্রমূখ।

