সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এমরুল কয়েস লোক উৎসব আগামী ১৮ অনুষ্ঠিত হবে। ভোর ৬টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এ লোক উৎসব। লোক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাসিক মাকুন্দার সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা মো. খালেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সংগঠক সাইদুর রহমান সাঈদ, কবি আবদুল ওয়াহিদ, মরমি কবি ও শিল্পি ফকির সমছুল, মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার (২ পৃষ্ঠায় দেখুন) মোহাম্মদ নওয়াব আলী, জামালগঞ্জ জেলা গীতিকার ফোরামের সভাপতি মো. আমান উল্লাহ আমান, মরমি কবি ফকির মকরম শাহ, কবি ও প্রভাষক ফজলুল হক দোলন, জামালগঞ্জ প্রেসকাবের সভাপতি অরুণ পুরকায়স্থ, কবি ও গীতিকার কামরুন নাহার চৌধুরী শেফালী ও কবি মো. সহিদ মিয়া। লোক উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রতিষ্ঠাতা ডা. এমরুল কয়েস। লোক উৎসবে সংগীতপ্রিয় সকলের উপস্থিতি একান্ত কাম্য।

