খালেদা ৭১’র পরাজিত শক্তি জামায়াতকে নিয়ে নাশকতা করছে: এমপি মানিক

New Image000পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, শেখ হাসিনা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করে, দেশব্যাপী উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। দেশের জনগণ বর্তমান সরকারকে সহায়তা করছে। জনগণ হরতাল-অবরোধ চায় না। মানুষ এখন উন্নয়ন চায়। শান্তিতে বসবাস করতে চায়। স্বৈরশাসক জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ৭১’র পরাজিত শক্তি জামায়াত-শিবিরকে নিয়ে আন্দোলনের নামে নাশকতা করছেন। তারা সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। বিএনপি-জামায়াত নাশকতা করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আওয়ামী লীগের একজন কর্মী বাংলার মাটিতে বেঁচে থাকতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

গতকাল রবিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ভিআইপি লাউন্সে ছাতক উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা বদরুজ্জান শামীম ও তার সহধর্মীনি ফাতেমা শামীম’র সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে, আওয়ামী লীগ নেতা মশাহিদ আলী, পীর মোহাম্মদ আলী মিলন, আবুল হাসনাত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমএ রশিদ আহমদ, যুবলীগ নেতা বাবুল রায়, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, জাহাঙ্গীর আলম, সাব্বির আহমদ, রাজিয়া সুলতানা, রায়হান আহমদ, নুরুল আমিন প্রমুখ।

সংবর্ধিত আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান শামীম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রবাসী বাঙ্গালীরা মহান মুক্তিযোদ্ধে কাজ করেছিল। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অবদান রাখছে। প্রবাসী বাঙ্গালীরা মুক্তিযোদ্ধাদের সোনার বাংলা গঠনে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

Developed by: