বর্ণাঢ্য আয়োজনে সিলেটে পালিত হলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আনন্দ আয়োজনে উদযাপন করা হয় পাঠকনন্দিত দৈনিকটির ৬ষ্ট বর্ষে পর্দাপন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ প্রতিদিন’র পাঠক, শুভাকাঙ্খিদের অংশগ্রহণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে পুণরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।
বাংলাদেশ প্রতিদিন’র শুভাকাঙ্খিরা একে অপরকে কেক খাইয়ে আনন্দ, উল্লাসের মাধ্যমে উদযাপন করেন তাদের প্রিয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় অতিথিরা বাংলাদেশ প্রতিদিন’র বস্তুনিষ্ঠ ও নিরপে সংবাদের প্রশংসা করে বলেন, বাংলাদেশ প্রতিদিন শুধু দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকই নয়। দিন দিন পত্রিকাটি একটি সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। পত্রিকায় যেমনি সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যার কথা তুলে ধরা হয়, তেমনি অমিত সম্ভাবনার বিষয়গুলোও সমান গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। বাংলাদেশ প্রতিদিন একদিন বাংলা ভাষায় প্রকাশিত বিশ্বের দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রচার সংখ্যায় শীর্ষে অবস্থান করবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর ন্যাপের সভাপতি ইসহাক আলী, মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুস সামাদ নজরুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম, প্রেসকাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিম, উন্নয়ন সংস্থা একডো’র প্রধান নির্বাহী লক্ষ্মীকান্ত সিংহ, ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বদরুদ্দোজা বদর, মাইটিভির বিভাগীয় ব্যুরো প্রধান কয়েস গাজী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেল আহমদ সাহেল, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতগুপ্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, বাসদ নেতা প্রণব পাল, সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন, অধ্যাপক ফরিদ আহমদ, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আফজাল আহমদ, ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মইনুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা জুবের খান, সৈয়ীদ আহমদ বহলুল, শেখ কবিরুল ইসলাম, যুবলীগ নেতা এডভোকেট আলমগীর, বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রশিদ আহমদ রাশেদ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি-এসনিকের সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার, শাবি প্রেসকাবের সভাপতি গাজী সাদেক, মাইটিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, ক্রীড়া সংগঠক মল্লিক মুন্না, আবদুল কাদির, সাংবাদিক আবুল কালাম, সুলতান সুমন, ইসলাম আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ দেবরাজ চৌধুরী, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, সিলেট কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহের, সদস্য বিপ্র দাস বিশু বিক্রম, মো. জহিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, হুমায়ূন রশীদ চৌধুরী, জুবের আহমদ, মানিক চন্দ্র সরকার, মো. পিকুল হোসেন, মো. মিলন হোসেন, এ কে কামাল হোসেন, মো. হাসান তালুকদার সোহেল, মো. আজিজুর রহমান, সাদিকুর রহমান, চেইজ বিগিনস’র শাকিল জামান, ফয়সল রুমন, তামিমুল করিম হৃদয়, ফাহমিদ আহমেদ, তানভীর মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন সিলেটের সদস্য সচিব মারুফ আহমদ খান মুন্না, ইমতিয়াজ রহমান ইনু, এনরোজ বিশ্বাস পাপ্পু, সানি আহমদ, আবুল কালাম শিপলু, ফজলে রাব্বি, সিলেটভিউ২৪ডটকম পরিবারের ইমরান আহমদ, খলিলুর রহমান স্টালিন, রাশেদীন ফয়সাল, শাহীন আহমদ, নূরুল ইসলাম, সাফকাত মনজুর, দিব্য জ্যোতি সী, বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, স্টাফ ফটো জার্নালিস্ট নাজমুল কবির পাভেল ও বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।

