আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। এ নিয়ে প্রবাসীদের মাঝে অন্যরকম নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
এই নির্বাচনী প্রচারনায় বিপুল সংখ্যক প্রবাসীদের স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহনে আসন্ন ফিনিশ পার্লামেন্ট ইলেকশন বাংলাদেশীদের মাঝে প্রানবন্ত হয়ে ওঠেছে।
প্রবাসী বাংলাদেশীদের সমর্থন আদায়ে এগিয়ে আছে ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।
এদিকে ভারতীয় বংশোদ্ভুত সোস্যাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মি. রানবীর সদহী কনকনে শীতকে উপেক্ষা করে বাংলাদেশী ভোটারদের দ্বারস্থ হয়ে তার পক্ষে মূল্যবান রায়টি আনার পক্ষে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে ফিনল্যান্ডের সোস্যাল ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে ফিনল্যান্ডের প্রাক্তন শিক্ষা মন্ত্রী মিসেস তুলা হাতানেন এমপির সাথে ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার ও সাধারন সম্পাদক মবিন মোহাম্মদ সাক্ষাত করেন।
এ সময় এসডিপির কেন্দ্রীয় নেতা মি. রানবীর সদহী উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক প্রসঙ্গও স্থান পায় বলে জানানো হয়।

