বৃদ্ধের আহাজারি : আমার ভোট আমি দিতে পারলাম না সুরিটোলায় প্রকশ্যে ভোটকেন্দ্রে হামলা, ভাংচুর, ভোটগ্রহণ স্থগিত

ভোট দিতে না পারায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছেন ভোটাররা। সকালে ভোট দিতে গিয়ে তাদের ভোট আগেই দেয়া হয়েছে জানতে পেরে তারা এ বিক্ষোভ করেন।

এই স্কুলের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর হওয়ার ঘণ্টাখানেক পর দুই নম্বর কেন্দ্রে ব্যাল বাক্স ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাইয়েরে ঘটনা ঘটে। কয়েক যুবক প্রকাশ্যেই পুলিশের সামনেই ভোটকেন্দ্রে ভাংচুর করা হয়।

এতে এক পর্যায়ে ভোটগ্রহণ স্থগিত করা হয় করে দেয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে ওই ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয় বলে একটি বেসরকারি টেলভিশনের খবরে বলা হয়। ভোটকেন্দ্রের বাইরে ভোটাররা বিক্ষোভ করিছিলেন।
এ সময় বৃদ্ধ এক ভোটার কান্না জড়িত কণ্ঠে আক্ষেপের সঙ্গে বলেন, ভোট দেয়া আমার অধিকার। আমি আমি আমার ভোট দিতে পারলাম না। ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট আগেই দেয়া হয়েছে।
পরে র্যাব সদস্যরা ওই এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
এ বিষয়ে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিতেশ কুমার সাহা বিডিনিউজকে বলেন, গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। বাইরে থেকে লোক এসে হামলা চালিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোট নেব।

Developed by: