হিফজুল কোরআন প্রতিযোগিতা হেরারজ্যোতি প্রতিভার সুর ২০১৫ চুড়ান্ত বাছাই পর্ব সমাপ্ত

New Image000হেরার জ্যোতি প্রতিভার সুর ২০১৫ চুড়ান্ত বাছাই পর্বে গতকাল সিলেটে সম্পন্ন হয়েছে। সমগ্র দেশের ৩৭ টি জেলা থেকে ১৪০০০ প্রতিযোগী অংশ নিয়ে ১০৩ জন প্রতিযোগী ইয়েস কার্ড প্রাপ্ত হয়। তাদের চুড়ান্ত পর্বের বাছাই গতশুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় সর্বশেষ চুড়ান্ত পর্বে জন্য র্নিধারিত করা হয় সেরা প্রতিভা হিসেবে ১৫ জনের নাম ঘোষণা করা হয়। এই ১৫ জনকেই অংশ নিবেন মোহনা টেলিভিশনের সম্প্রচারকৃত চুড়ান্ত পর্বে।
নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই বাছাই পর্বে সভাপতিত্ব করেন, জামিয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরী এহিয়া, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মল্লিক মুন্না, কাজী মারুফ আহমদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, হাফিজ মাওলানা ক্বারী নেছার আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মুফতি শেখ রুম্মান আহমদ, কাজী মাহফুজ, হাফিজ মাসুদুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মো: আব্দুর রব, মাওলানা সহুল আল রাজী, মাওলানা আব্দুল আজীজ, বাহাউদ্দীন আরমান, বুরহান উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মীম সুফিয়ান। সভাপতি বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, অপসংস্কৃতির মোকাবেলায় ইসলামী সংস্কৃতির বিকাশ সাধনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াতের প্রচার প্রসার ঘটাতে হবে। তিনি ুদে কোআনে হাফেজদের রাষ্ট্রিয় ভাবে সম্মানিত করার জন্য সংল্ষিষ্টদের প্রতি আহবান জানান। শাহীনুর পাশা বলেন, আমাদের ছোট ছোট ছেলেরা আজ আর্ন্তজাতিক পর্যায়ে পবিত্র কোরআনের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করছে। তাই এসব কৃতি ছাত্রদের সম্মানিত করা আমাদের কর্তব্য।

Developed by: