লেবার পার্টির ডেপুটি লিডার প্রার্থী ব্রিটিশ পার্লামেন্টে বাঙালি বংশোদ্ভুত প্রথম এমপি রুশনারা আলীর পক্ষে সমর্থন জানিয়েছেন লেবার পার্টির প্রভাবশালী নেতারা। গতকাল লেবার পার্টির লিডারশীপ নির্বাচন থেকে সরে দাড়ানো চোকা ঊম্মুনা রুশনারার পক্ষে তার সমর্থন ঘোষণার পাশপাশি ত’াকে সমর্থন করার জন্য অন্যান্য সহকর্মি এমপিদের আহ্বান জানিয়েছেন। এর পূর্বে রুশনারা আলীর পক্ষে কীথ ভাজ ও ট্রিসট্রাম হান্ট তাদের সমর্থন ব্যক্ত করেন।
গত ৭ মে ব্রিটেনের সাধারণ নির্বাচনে পূর্ব লন্ডনের বেথন্যাল গ্রীন ও বো নির্বাচনি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দিদের পরাজিত করে ২য় বারের মত নির্বাচিত রশনারা আলী। বিগত বিটিশ পার্লামেন্টে ছায়া মন্ত্রী সভায় রুশনারা আলীর অভিজ্ঞতার আলোকে তার সমর্থনকারিরা ত’াকে দলের ডেপুটি লিডার পদে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা দেন। আগামী সেপ্টেম্বর মাসে লেবার পার্টির নির্বাচনে লেবার পার্টির লিডার ও ডেপুটি লিডার নির্বাচিত করা হবে। লিডার ডেপুটি লিডার পদে অংশ নিতে হলে ৩৫জন এমপির সরাসরি সমর্থন নিতে হবে

