গতকাল রোববার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় ১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির এক মত বিনিময় সভা ১৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৬নং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জনাব সাব্বির আহমদ মুশান্না ও যুগ্ম সম্পাদক ফয়জুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কতোয়ালী মডেল থানার ও.সি তদন্ত মোশারফ হোসেন ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। সভায় কমিটির প থেকে সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুমিন, সওদাগরটুলা এলাকায় তাবলীগ জামাত এর আমির মরহুম ইব্রাহিম খলিলকে হত্যাকান্ডে গভীর উদ্যগ ও দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি সুষ্ট তদন্তে সাপেে আসামীর বিচার দাবি করেন এতে প্রশাসন কোনভাবে যেন প্রভাবিত না হয়। এতে আরও বক্তব্য রাখেন- কতোয়ালী মডেল থানা এলাকার পুলিশিং কমিটির সভাপতি লায়েক আহমদ। সদস্য দিলওয়ার হোসেন, রুহেল আহমদ, বদরুল আহমদ, ফাতেমা জামান রুজি, গোলাপী বেগম, রাজু আহমদ, কাবুল মিয়া প্রমুখ।

