মুখ খুললেন সালমান

গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাঁকে। জামিনে মুক্তি পেয়ে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং করছেন তিনি। কারাদণ্ডের আদেশ পাওয়ার পর বিষয়টি নিয়ে এত দিন কোনো মন্তব্য করেননি ‘ব্যাডবয়’ সালমান। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুললেন তিনি। বললেন, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য তিনি নন। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সালমান।
কাশ্মীরে কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং করছেন সালমান। সম্প্রতি সেখানকার একটি হোটেলে খোলামেলা কথা বলেন তিনি। ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন সালমান। আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে সালমান বলেন, ‘সারা বিশ্বে অনেক কিছুই ঘটছে। তার তুলনায় আমার সমস্যাগুলো একেবারেই নগণ্য। আমি জানি না, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কি না। তারপরও এই ভালোবাসা গ্রহণ করছি আমি। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
‘বজরঙ্গি ভাইজান’ ছবির দীর্ঘ শুটিং করার পর বেশ ক্লান্ত দেখাচ্ছিল সালমানকে। তারপরও হাসিমুখেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নিয়ে তিনি বলেন, ‘আমরা বোকার মতো শুধু শুধুই সুইজারল্যান্ড যাই। পৃথিবীর আর কোথাও কাশ্মীরের মতো এত সুন্দর জায়গা নেই।’

জম্মু ও কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন না কেন জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘শুধু কাশ্মীর কেন? আমি পুরো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব।’
কাশ্মীরের একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘মানুষের জীবনকে উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন তা আমি করব। আমি সব সময় সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।

Developed by: