দণি সুরমা সাহিত্য পরিষদের এক সভা গতকাল ২৩ মে শনিবার বিকেলে মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দণি সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, ছড়াকার ও সংগঠক তাজুল ইসলাম বাঙালি।
সভায় বক্তব্য রাখেন গীতিকবি হরিপদ চন্দ, ক্রীড়া সংগঠক মতিউর রহমান মতি, কবি দেওয়ান মতিউর রহমান খান, সংগঠক বদরুজ্জামান, কবি কামাল আহমদ, কবি সুব্রত দাশ ও রওশন আহমদ।
সভায় আগামী ৩০ মে শনিবার দণি সুরমা সাহিত্য পরিষদের পাকি সাহিত্য আসর অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সকল সাহিত্যমোদীদেরকে উপস্থিতি কামনা করা হয়।

