সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর দ্দন আহমদ কামরান বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশপ্রেমিক প্রবাসীরা মাতৃভূমির মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তাই প্রবাসীদের সুবিধা-অসুবিধাগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাদের দেশে আগমন নির্বিঘœ করতে এবং সামগ্রিক নিরাপত্তা বিধানে প্রশাসনসহ সকল মহলকে এগিয়ে আসতে হবে। দেশে প্রবাসীদের জন্য বিনোয়গের সুষ্টু পরিবেশ সৃষ্ঠি করতে হবে। যাতে প্রবাসীরা তাদের কষ্ঠার্জিত অর্থ নিরাপদ ভাবে বিনিয়োগ করতে পারেন।
তিনি শনিবার সন্ধ্যায় নগরীর ছড়ারপারে বঙ্গবন্ধূ স্মৃতি সংসদ খালফা জেদ্দা শাখার সভাপতি জসিম উদ্দিন ভূইয়াকে ইব্রাহিম স্মৃতি সংসদ প্রদত্ত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইব্রাহিম স্মৃতি সংসদ’র সভাপতি তরুণ সমাজকর্মী ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কাবুলের পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী নেত্রী ও সমাজসেবীকা আসমা কামরান, যুবলীগ নেতা মুশফিক জায়গীরদার, সাংবাদিক আবুল মোহাম্মদ।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. বাদশাহ গাজী, কাজী মুকিত সুমন, ধনঞ্জয় দাস ধনু, ডা. জামিল এ চৌ. তানিম, জয় দেব, পাপ্পু দেব, কবির আহমদ, তপু চৌধুরী, শাহানুল আলম পাপলু, নাবিল হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান জাকির, রাজু আহমদ, অপু আহমদ প্রমুখ।
সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

