সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ৩ বারের সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন থেকে কিডনীরোগে আক্রান্ত রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরিবারের প থেকে সিলেটবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, আওয়মী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ৩ বার সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ২ বার সিনিয়র সহ-সভাপতি, ২ বার সাংগঠনিক সম্পাদক, ১ বার সদর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

