দক্ষিন সুরমায় সোস্যাল ইসলামী ব্যাংক’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

New Imageসোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র দক্ষিন সুরমা শাখার উদ্যোগে ‘সমাজ সেবায় রোযা ও ক্যাশ ওয়াক্ফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুন সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র দক্ষিন সুরমা শাখার ব্যবস্থাপক মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ‘সমাজ সেবায় রোযা ও ক্যাশ ওয়াক্ফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন এসআইবিএল প্রধান কার্যালয়ের এডিপি ও মুরাকিব শরিয়াহ সেক্রেটাীয়েট সৈয়দ জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জালালপুর ইউপি চেয়ারম্যান সোলায়মান আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইবিএল দক্ষিন সুরমা ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মোহাম্মদ ইহ্্তেসাম। সঞ্চালনা করেন সিনিয়র অফিসার এ এইচ এম সামিউর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিং এবং এর সাফল্য গ্রাহকদের সামনে তুলে ধরে দান সদকাহ’র গুরুত্ব এবং ক্যাশ ওয়াক্্ফ বিশদ ভাবে আলোচনা করা হয়। ওয়াক্্ফ এরমত একটি চমৎকার বিষয় নির্ধারন করায় ব্যাংক কর্তৃপক্ষকে জানান অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি।

Developed by: