এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স থেকে ফ্রান্সে সেন্টারের সুধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার মসজিদ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
বাংলাদেশ কমিউিনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী হোসাইন আহমদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান ও আবু তাহের সরকার। অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএমএ ৯৩-এর প্রেসিডেন্ট আনিস মোহাম্মেদ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলী মোস্তাফা, ফ্রাংকো বাংলা চেম্বার অব কমার্স-এর ডিরেক্টর এস এইচ হায়দার, ফার্মাসিস্ট ড. ফয়েজ, বিএনপি ফ্রান্স শাখার সভাপতি সৈয়দ সাইফুর রহমান, বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান, সহসভাপতি সিরাজুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা, জহির, ইকবাল খান, এনামুল হক, আওলাদ ইসলাম শাহাবুদ্দীন, আলতাফ হোসেন, আ: রাজ্জাক, আরিফ হোসেন, আবদুল কুদ্দুস প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কুরআন নাজিলের এ মাসে কুরআন থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনায় নিজেদের পরিচালিত করতে হবে । সেই সাথে সকলকে রমাদানের প্রকৃত শিক্ষা গ্রহণেরও প্রতি আহ্বান জানান ।
পরে আগত অতিথিসহ উপস্থিত আগতরা ইফতার করেন ।

