সিলেট জেলা রেজিষ্ট্রার মোস্তাফিজুর রহমান বলেছেন, দায়িত্বশীল কর্মই প্রতিটি মানুষকে তার কাঙ্খিত গন্তব্যে পৌছে নিয়ে যায়। নিজ নিজ কর্মস্থলে সঠিক দায়িত্ব পালন মানুষের সম্মান ও সফলতা দুটোকেই শক্তিশালী করে তুলে। তাই যেকোনো কর্মই হোক দায়িত্বের সাথে পালন করা মহৎ ব্যক্তিত্ব। সেবা হিসেবে নিজের কর্মকে উৎসাহিত করতে পারলে তাকে কখনো পিছনে তাকাতে হবেনা। সঠিক কাজের মূল্যায়ন কখনো বিফলে যায়না। তারই প্রমান স্বরুপ এই অতিথিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা। গতকাল ২৬ জুলাই রোববার বিকালে সিলেট নগরীর তালতলাস্থ রেজিষ্ট্রার অফিসের হলরুমে সদর দলিল লেখখ সমিতি, কর্মকর্তা কর্মচারী সাবরেজিষ্ট্রার অফিস সদর সিলেট ও নকল নবীশ এসোসিয়েশন সদর সিলেট আয়োজিত সিলেট সদর সাবরেজিষ্ট্রার মোঃ আবু তালেম মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক এর পরিচালনায় ও মক্তুবিসউন নূর এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক মহবুবুর রহমান এরশাদ। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা রেজিষ্ট্রার অফিসের প্রধান সহকারী গৌরাঙ্গ দেবনাথ। কম্পিউটার অপারেটর অন্নদারঞ্জন দাস। মানপত্র পাঠ করেন সদর দলিল লেখক সমিতির সদস্য রাশেদুজ্জামান রাশেদ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, ফরিদুর রহমান, দলিল লেখক নেতা এম ইকবাল হোসেন, মুহিবুর রহমান জিল্লু, লুৎফুর রহমান খাঁন, জাহাঙ্গীর হোসেন মান্না, অজিত কুমার দাস, ফয়ছল আহমদ, ইউসুফ আহমদ, আং ছাইম আবুল হাসনাত, শাহিন আহমদ, নকল নবীশ নেতা ঃ আবু ইব্রাহীম, মতিছির আলী মোল্লা, সাঈদ মিয়া, শাহাব উদ্দিন, জুনেদ আহমদ, রাবেয়া বেগম, সাবরেজিষ্ট্রার অফিস সদর এর অফিস সহকারী আব্দুর রব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবধির্ত অতিথিকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

