টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী তৃতীয় বারের মত বিয়ে করতে যাচ্ছেন বলে একটি সূত্রের খবরে জানা যায়। আগামী ৮ আগস্ট ঢাকার ছেলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।
নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্টে হবে গায়ে হলুদ। এরইমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে এলিনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন রুমানা। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। কিন্তু সে সংসারও টিকেনি বেশি দিন।
এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে

