পেশাগত কারণে আরো অঅগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। সেখান থেকেই কানাডা পরে আবারো আমেরিকা। এর মাঝে তিনি পবিত্র রমজান এবং ঈদ পালন করেন একমাত্র ছেলে মহারাজ অমিতাভ এবং ছোটবোন লিনি সাবরিনের সঙ্গে।
ঈদ শেষ। রবিবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামেলি আয়োজিত একটি অনুষ্ঠানে এককভাবে পারফর্ম করবেন বেবী নাজনীন। অনুষ্ঠানটি উপভোগ করতে আয়োজকরা কোন প্রবেশমূল্য বিক্রয় করছেন না। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান এটি।
সাধারণত বেবী নাজনীনের অনুষ্ঠানগুলো এককভাবে তাকে ঘিরেই আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানে বেবী নাজনীনের ছোটবোন আমেরিকা প্রবাসী লিনি সাবরীন অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন।

