আল্লামা বীলপারী পীর ছাহেবের ইন্তেকাল

000বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা:আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)’র অন্যতম খলিফা বৃহত্তর সিলেটের অন্যতম আলেমে দ্বীন আল্লামা নুরুল হক বিলপারী ছাহেব গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। মরহুমের জানাযার নামাজ আজ শনিবার জোহরের নামাজের পর তার নীজ বাড়ি নবীগঞ্জ উপজেলার বীলপারে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
শোক প্রকাশ:
আল্লামা নুরুল হক বিলপারী ছাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের
নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকশ করেন, পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, হাজী আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুনুর রহমান লেখন, তৌরিছ আলী প্রমূখ।

Developed by: