জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ৩০ জনের মৃতু্য

bb146a59fdb33a1e80ba27076223d7cdজাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।এতে আহত হয়েছে শতাধিক। তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামিমসহ আট জনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, তারা ১৩ জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আরও বেশ কিছু লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন।

এ সংবাদ লিখা পর্যন্ত নিহত ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন-ময়মনসিংহ শহরের থানা ঘাটে ব্রহ্মপূত্র নদের সঙ্গে বাস্তহারা ক্যাম্পের একই পরিবারের মা শামিমা বেগম (৬০), তার মেয়ে সখিনা (৩৫) ও নাতি লামিয়া (৬)। সিদ্দিক (১১), আঙ্গুরী বেগম (৪৫), বসাক পট্টির মেঘনা বসাক (৪০), পাটগুদাম বিহারী ক্যাম্পের খোদেজা বেগম (৬০), কাচারী ঘাটের ফজিলা বেগম (৭৫), আকুয়া মড়ল পাড়ার ফাতেমা বেগম (৬০), নাজমা বেগম (৫০), ও জহুরা বেগম (৪০), চরপাড়ার হামিদা বেগম (৪৫), চর ঈশ্বরদিদিয়ার সুফিয়া বেগম (৩৫), কাঠেগোলার রেজিয়া বেগম (৫৫), ধোপাখোলা এলাকার সুধারাণী সরকার (৫৫), অতুলচক্রবর্তী রোডের রূপালী (৩৫)। অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে হেনা (৫৪) ময়না (৭০) ও রাসেল (২৫) এই তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আটককৃতরা হলেন- ফ্যাক্টরি মালিক শামীম তালুকদার (৬৫) ও তার ছেলে হেদায়েত তালুকদার (৩০), ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)।

শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ব্যবসায়ী শামীম তালুকদারের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে।

ওসি বলেন, “সেহরির পর কারখানার গেইট খোলার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ একসঙ্গে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।”

সব মিলিয়ে ২৭ জনের মৃত্যুর খবর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে গেলেও সবগুলো লাশ এখনও পুলিশ পায়নি।

পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, এ ঘটনায় পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আগামি তিন দিনের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

শুক্রবার সকালে এলাকার ব্যবসায়ী ও নূরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। এ কারণে সেহেরির পর থেকে সেখানে দুস্থ মানুষের ভিড় জমতে থাকে। অতিরিক্ত মানুষের চাপে একপর্যায়ে ওই বাড়ির প্রবেশ ফটক ভেঙে পড়ে। এ সময় হুড়োহুড়ি শুরু হয় ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

Developed by: