সিলেটের গোয়াইনঘাটে খেয়া নৌকা ডুবে রনি (২৬) নামের এক পরিবহণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সে রাজধানী ঢাকার সায়েদাবাদের গুলবাগ এলাকার বাসিন্দা আব্দুর রশিদের পুত্র ও দুরপালার একটি বাসের শ্রমিক।
স্থানীয় সূত্রে জানাযায় সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় রনি তার শশুর বাড়ি থেকে স্থানীয় বাংলা বাজারে যাওয়ার সময় নদী পাড় হওয়ার জন্য খেয়া নৌকায় উঠেন।
এসময় বৈরী আবহাওয়া কারনে ও প্রচন্ড ঝড়ের কবলে পরলে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক ভাবে ডুবে যাওয়া নৌকা থেকে অনান্য যাত্রীরা সাতারকেটে তীরে উঠতে সমর্থ হলেও সাাঁতার না জানায় রনি নামের ছেলেটি পানিতে তলিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা দিন ভর অনেক চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি নিখোজ ব্যাক্তিকে ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত(রাত ৯টা) কোন সন্ধান পাওয়া যায়নি । তবে নিখোঁজের ব্যাক্তিকে উদ্ধারের জন্য সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যদের খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।

