সালেহ আহমদ সাকী, বাহরাইন থেকে :বাহরাইনে হৃদ রোগে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত ব্যাক্তির নাম সুমন (৩২) ।তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী বাজার এলাকার বসন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। তার পাসপোর্ট নং BE0226471।
জানা যায়, ১০ অগাষ্ট সোমবার আনুমানিক দুপুর ১ টার সময় সুমন রুমে খাবার খেতে বসে। খাবার সামনে রেখে হঠাৎ করে সে হৃদরোগে আক্রান্ত হলে গঠনাস্থলেই তার মৃত্য হয়। এ ব্যাপারে বাহরাইন আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের জানান, নিহত সুমন তার গ্রামের এবং সম্পর্কে তার ভাতিজা হয়। সুমনরা ৩ ভাই ১ বোনের মধ্যে সে ছিল সবার বড়। ওর বাবা আবুল কালাম একসময় বাহরাইনে ছিলেন। প্রায় ৭ বছর পৃর্বে সুমনকে বাহরাইন এনে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্যে দেশে চলে যান। দীর্ঘ ৭ বছরেও সুমন দেশে যায়নি। এখানে সে ড্রাইভার হিসাবে কর্মরত ছিল।
বাংলাদেশ দুতাবাসের জনকল্যাণ বিভাগের কর্মকর্তা তাজ উদ্দীন জানান, স্থানীয় ভাবে সহায়তার মাধ্যমে তার লাশ প্রেরনের জন্য টাকা প্রদান করা হয়েছে। সব আনুষ্টানিকতা শেষ হলে লাশ দ্রূত দেশে পাঠানো হবে।
বর্তমানে লাশ সালমানিয়া হাসপাতালের মর্গে রাখা আছে।

