এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে ওয়াজীহা হাবীব। কিন্তু এখানে সন্তুষ্ট থাকার প্রয়োজনীয়তা বোধ করছে না সে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে তার পরবর্তী লক্ষ্য মেডিকেলে ভর্তির সুযোগ তৈরি করে নেওয়া।
জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে উত্তীর্ণ হয় ওয়াজীহা। সে বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামের মিজানুর রহমান ও আয়েশা সুলতানা দম্পতির সন্তান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।
ওয়াজীহা ২০১৩ সালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং জেএসসি ও পিএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি পায়।
ওয়াজীহা জানিয়েছে, প্রতিটি ধাপে নিজের ভাল ফলাফলের পেছনে রয়েছে নিরলস প্রচেষ্টা, মা-বাবা ও আত্মীয়-স্বজনের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ প্রদান আর শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধান। তবে এখানে শেষ নয়; একজন চিকিৎসক ও সত্যিকারের মানুষ হওয়ার স্বপ্ন তার।
আগামী মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজের সুযোগ নিশ্চিত করতে পারলেই সত্যিকারের সফলতা আসবে বলে মনে করে সে। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে ওয়াজীহা।

