প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেছেন কেন্দ্রিয় প্রতিনিধি দলের পক্ষে সিলেট বিভাগীয় আইনজীবী সহকারী সমিতির সদস্য বৃন্দ । গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয় ।
এডভোকেট কার্ক আইন ২০০৯ পাশ করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এ স্মারক লিপি পেশ করা হয় ।
স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ,সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শামসুল ইসলাম ।আইনজীবী সহকারীদের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় প্রতিনিধি দলের সদস্য সচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ সিদ্দিকুর রহমান সহ প্রমূখ ।

