সিলেটের কুমারগাঁও এলাকায় শিশু রাজন হত্যার প্রধান আসামী সৌদি আরবে আটক কামরুল ইসলাম, শামীম ও পাবেলের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞাপন জারির নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার সকালে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. সাহেদুল করিম এই আদেশ দেন। আদালত এসময় আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তি তারিখ নির্ধারণ করেন। পাশাপাশি এই তারিখের মধ্যে পলাতক আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির না হলে একতরফাভাবে বিচার কাজ সম্পন্ন করা হবে বলেও জানানো হয়। এর আগে ২৪ আগষ্ট একই আদালত পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী পরদিন ২৫ আগষ্ট জালালাবাদ থানা পুলিশ ৩ পলাতক আসামীদের মালামাল ক্রোক করে।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়

