সপ্তম দফায় পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন । মঙ্গলবার মামলার চার্জ গঠনের জন্য ধার্য তারিখ ছিল । কিন্তু ফের পিছিয়ে ২৫ আগস্ট চার্জ গঠনের তারিখ ধার্য করেছেন এবং সাময়িক বরখাস্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী তারিখে আদালতে হাজির করার জন্য কারা কর্তপক্ষকে নির্দেশ প্রদান করেছেণ সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।
সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৩ জন আসামী আদালতে হাজির হলেও আরিফুল হক চৌধুরী অসুস্থতার জন্য আদালতে হাজির হননি। এর পূর্বে ২১ জুন , ৬ ,১৪, ২৩ জুলাই ,৩ ও ১০ আগষ্ট এ মামলার চার্জ গঠনের তারিখ ছিল ।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, মামলায় ১৪ আসামির মধ্যে ১৩ জনইউপস্থিত ছিলেন । সিলেট
সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তাই আবারো চার্জ গঠনের দিন পেছানো হলো।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ
এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন।

