সামাজিক সংগঠন গোটাটিকর ব্রাদার্স কাবের উদ্যোগে মাসব্যাপী বৃরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে কাবের সাধারণ সম্পাদক লিটন আহমদের পরিচালনায় ও সভাপতি বাবর আহমদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ডেপুটি ডিরেক্টর আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, নিজাম উদ্দিন ইরান, সভাপতি, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, তোরন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, শাহজাহান মিয়া, জুয়েল আহমদ, বিশিষ্ট সমাজসেবী, এনামুল হক, সুমন আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, লিমন আহমদ, লিংকন আহমদ, আরিফ আহমদ, ফাহাদ আহমদ, সুমন আহমদ, ফখরুল ইসলাম, রিংকু আচার্য্য, কামাল আহমদ, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, টিপু আহমদ, সাবেল আহমদ, মাছুম আহমদ, ইকবাল হোসেন প্রমুখ।

