এশিয়া রোটারেক্ট এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এডভোকেট হোসাইন আহমদ শিপনকে অভিনন্দন জানিয়েছেন- সিলেট বারের আইনজীবীরা। তারা এক অভিনন্দন বার্তায় বলেন, আবারো রোটারেক্ট অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনলেন এডভোকেট হোসাইন আহমদ শিপন। রোটারেক্ট অঙ্গনে এই প্রথম কোন বাংলাদেশী হলেন এশিয়ার প্রথম প্রেসিডেন্ট। এডভোকেট শিপন তার কাজের স্বীকৃতিস্বরূপ এর আগেও সাউথ এশিয়া মাল্টি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন (এমডিআইও) থেকে একাধিক পুরস্কার পান। এর আগে তিনি রোটারেক্ট ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) দায়িত্ব পালন করেন। এদিকে এডভোকেট শিপন এশিয়া মহাদেশের রোটারেক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সারাদেশের রোটারেক্ট অঙ্গনে বইছে আনন্দের বন্যা।
অভিনন্দন দাতারা হলেন- সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর বাবুল, এডভোকেট মামুন, এডভোকেট মাধব, এডভোকেট ফখরুল, এডভোকেট অরুন, এডভোকেট জুবের, এডভোকেট বদরুল, এডভোকেট দেলোয়ার, এডভোকেট হোসেন, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট সালমান, এডভোকেট আনোয়ার, এডভোকেট মাসুম, এডভোকেট সুয়েব, এডভোকেট অভি, এডভোকেট মনির, এডভোকেট সাইফুর রহমান সাইফ, এডভোকেট জাহানারা, এডভোকেট ইয়াসমিন, এডভোকেট বকুল, মোহাম্মদ আলী এলএল.বি, কাওছার আহমদ এলএল.বি, নওসীন আহমদ এলএল.বি, কামাল আহমদ এলএল.বি, রমা এলএল.বি প্রমুখ। বিজ্ঞপ্তি

