জহির চৌধুরী সুফিয়ান কে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা নিবিদেন

16044 এইচ আরিফঃ সিলেটবাসী হারালো এক সত্যিাকারের দেশপ্রেমিক রাজনীতিবীদ । আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন সৎ,নিষ্ঠাবান, কর্মঠ ও নির্লোভ রাজনৈতিক নেতা। বড় অসময়ে তিনি চলে গেছেন। তার এই প্রস্থান অপূরণীয়। আমরা আজ আমাদের একজন সাহসী সহযোদ্ধাকে বিদায় জানাচ্ছি। তবে সুফিয়ান সাহেব আমাদের মাঝে তার কর্মের জন্য বেঁচে থাকবেন চিরকাল। শহীদ মিনারে প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তার সম্পর্কে এ কথাগুলো বলেন, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। তিনি এ সময় প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের কর্মময় জীবন তুলে ধরেন। তার রাজনৈতিক জীবনের নানা তথ্য কান্নাভেজা কণ্ঠে তুলে ধরেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর বক্তব্যে সময়র প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের রাজনৈতিক সহকর্মী ও তার স্নেহভাজনদের চোখে জ্বল এসে পরে।
এর আগে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান কে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল সারে ১১টায় তার মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে। এ সময় বিশেষভাবে তৈরী করা বেদীতে রাখা হয় তার মরদেহ। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।এর আগে সংগঠনের পক্ষ ধেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, সিলেট জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধালীগ, কৃষকলীগ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে একটি খোলা ট্রাকে করে তার লাশ নিয়ে যাওয়া হয় দরগাহ এ হজরত শাহজালাল (র.) মাজারে। বাদ যোহর নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়।

Developed by: