সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “বন্ধুমহল সিলেট” এর উদ্যোগে ও মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচীর
উদ্বোধন করেন ‘বন্ধুমহল সিলেট’ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বন্ধুমহল সিলেট’র সহ সভাপতি ডাঃ সামসুল ইসলাম, রানা শেখ, আলমগীর হোসেন, রাহেল আহমদ, সৈয়দ সাদিকুল ইসলাম ফরহাদ, ইমন আহমদ সুমন, সুকুমর সূত্র ধর, রবিউল ইসলাম রবি, আতিকুর রহমান, তারেক আহমদ, মিলন সাহা, মনির হোসেন, কামাল হোসেন, মাহবুব আহমদ, সুলেমান হোসেন ও সুমন প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে বন্ধুমহল সিলেট’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন-তরুণরা আগামী সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করবে। সামাজিক কর্মকান্ডে প্রতিটি মানুষ এগিয়ে আসলেই সমাজের উন্নয়ন সম্ভব। ১৮-৫০ বছরের যেকোন সুস্থ মানুষ প্রতি ৪ মাস পর পর রক্তদান করতে পারে। তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সংগঠন ও শুভাকাংখীদের স্বেচ্ছায় রক্ত দানের জন্য ধন্যবাদ জানান। মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ আল রেজা মোঃ সাঈদ, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল বিজ্ঞপ্তি।

