নিরাপদ সড়ক আচরন বিধি প্রর্বতন প্রকল্পের প্রশিক্ষন প্রাপ্ত স্বেচ্ছা সেবকদের উদ্যোগে তেলীবাজার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট-১৫ইং) উক্ত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমিটির নাম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিবরণ দিয়ে একটি বোর্ড তেলীবাজার বাইপাস সড়কের পয়েন্টে লাগানো হয়। উক্ত বোর্ডটি লাগানোর সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব মকবুল হোসেন, মখসুদুল করিম নোহেল, ২নং ওয়ার্ডের মেম্বার জনাব আলী হোসেন, তেলীবাজার বাইপাস সিএনজি স্ট্যান্ডের ড্রাইভার বৃন্দ ট্রাফিক পুলিশের দায়িত ¡প্রাপ্ত টি.এস.আই হোসেন আলী, কনস্টেবল মোঃ জহির, নিরাপদ সড়ক আচরণ বিধি প্রর্বতন প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী, যোগাযোগ কর্মী মোঃ রাফিন মাহমুদ প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছা সেবক ও কমিটির সভাপতি মোঃ জায়েদ আহমদ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য মাহমুদ হাসান, আবুল আমিন সাজু, জায়েদ আলম, মারুফ আহমদ, রুপু আহমদ, জাকির আলম বিজয়, সৈয়দ নুরু মিয়া সহ অন্যান্য স্বেচ্ছা সেবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

