প্যানেল মেয়র কয়েছ লোদীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মজির উদ্দিনের ইন্তেকাল

mojir_uddin10-09-2015 টাইমস্ বিডিঃ সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদীর পিতা বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মজির উদ্দিন আহমদ লোদী আর নেই। নগরীর ১০১ ও ১০২ নম্বর হাউজিং এস্টেটে তার বাসভবন।

বৃহস্পতিবার রাত (বুধবার দিবাগত রাত) আড়াইটায় নগরীর মিরের ময়দানস্থ এলাইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কয়েছ লোদীর পারিবারিকসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

মজির উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েছ লোদী তাঁর বড় ছেলে।

Developed by: