শেখ হাসিনার হাত যেখানে লেগেছে, সেখানেই সোনা ফলেছে এমএ মান্নান

03অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পাশাপাশি তাল মিলিয়ে দেশের ছেলেমেয়েরা ও প্রবাসী বালাদেশীরা পৃথিবীর সব জায়গায়ই সামনের কাতারে যাওয়ার জন্য সর্বাত্মক সংগ্রাম করে যাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন। সবকিছু সম্ভব হয়েছে শুধু একটি কারণে, তাহলো স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে এবং প্রবাসে অবস্থান করা প্রত্যেক মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছেন। তার প্রমাণ জে এম জি এয়ারকার্গো। জে এম জি এয়ারকার্গোর মাধ্যমে ইউরোপ দেশগুলো থেকে বিভিন্ন মালামাল দেশে আসছে। সরকারও জে এম জি এয়ারকার্গোর মাধ্যমে কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে সম হচ্ছে।
তিনি বলেন, এর আগে এক হাজার বছর আমরা পরাধীন ছিলাম। তখন আমরা সকল েেত্রই বঞ্চিত হয়েছি। মনে রাখবেন, জমির মালিক যখন জমি থেকে দূরে থাকেন, তখন সেই জমিতে আর ভাল ফসল হয় না। আমরা স্বাধীনতা পাওয়ার পর একটি ভুখণ্ডের মালিক হয়েছে, আমাদের নিজস্ব জমি হয়েছে, পেয়েছি ভূমির মালিকানা। দেশ স্বাধীন হওয়ার পর বাঙ্গালীরা প্রতিটি েেত্র সফল হচ্ছে। শির উঁচু করে চলতে পারছে। আর আওয়ামী লীগ সরকার মতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত যেখানে লেগেছে, সেখানেই সোনা ফলেছে। দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের কোন কিছুরই অভাব নেই। তবে দেশকে আরো এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জে এম জি এয়ারকার্গোর দেশে তাদের সেবামূলক ব্যবসা পরিচালনায় সরকারের সার্বিক সহযোগিতা পাবে। সিলেটে তাদের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের সর্বমহলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শনিবার সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জে এম জি এয়ারকার্গোর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এসব কথা বলেন।
জে এম জি এয়ারকার্গোর পরিচালক শমসাদুর রহমান রাহির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক লায়েছ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রেজওয়ান আহমদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, চ্যানেল এস ইউকে সিলেট ব্যুরো চিফ মঈন উদ্দিন মঞ্জু, এটিএন নিউজের ইউকের ব্যুরো চিফ ও সাপ্তাহিক হলি সিলেটের সম্পাদক শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতার সিলেট এর ঘোষিকা জান্নাতুল নাজনীন আশা ও মাজেদ আহমদ সামী।

Developed by: