সৌম্য রংপুরের, মুস্তাফিজ ঢাকার, তাসকিন চিটাগংয়ের

1eb62fe137fabbe1a927188a72df27b9রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের নিলাম। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড় কেনা চলছে। এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় দল পেয়ে গেছেন। তার মধ্যে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকারকে দলে টেনেছে রংপুর রাইডার্স।

আরেক জাতীয় পেসার মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েছে ঢাকা ডিনামাইটস। চিটাগং ভাইকিংস কিনেছে তাসকিন আহমেদকে। এবারের আসরের জন্য ছয় রাউন্ড পর্যন্ত ছয় ফ্রাঞ্চাইজি খেলোয়াড় বেছে নিয়েছে। চিটাগং কিনেছে এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, জীবন মেন্ডিস, নাঈম ইসলামকে।

ঢাকা ডিনামাইটস দলে পেয়েছে মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, সোহেল খান, শামসুর রহমান, সৈকত আলীকে। সিলেট সুপারস্টার্স দলে টেনেছে রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, ড্যারেন স্টিভেন্স, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম।

রংপুর রাইডার্স কিনেছে সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সচিত্রা সেনানায়েকে, মুক্তার আলী, সাকলাইন সজীবকে। বরিশাল বুলস নিয়েছে সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিসকে।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে গড়া আইকন ক্রিকেটারদের দল নির্ধারিত হবে নিলামে।

Developed by: