জাফলংয়ে পাথরের রাজস্ব মুল্য (রয়েলিটি) বাড়ানোর প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোব্ধ ট্রাক শ্রমিকরা। এ সময় ব্যস্ততম সিলেট-তামাবিল মহাসড়কের উভয় দিকে যানযটের সৃষ্টি হয়।
এ কারণে পর্যটকসহ যাত্রী সাধারণরা চরম ভুগান্তিতে পড়েন । বৃহস্পতিবার সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ২টা থেকে শুরু হয়ে এ অবরোধ কর্মসুচি চলে বিকাল ৫টা পর্যন্ত।
পরে সিলেটের ট্রাক শ্রমিক নেতৃবৃন্দের সাথে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের আলোচনা ও আশ্বাসের প্রেক্ষিতে আগামী রবিবার পর্যন্ত ৪ দিনের জন্য কর্মসুচি প্রত্যাহার করে শ্রমিকরা। এ সময় একটি বিক্ষোভ মিছিলও অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ট্রাক,ট্যাংক লরী,পিকআপ শ্রমিক ট্রেড ইউনিয়নের গোয়াইনঘাট উত্তরপুর্ব আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ উস্তার মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক,ট্যাংক লরী,পিকআপ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকার, বর্তমান সহ-সভাপতি হাসু মিয়া, সহ-সাধারণ সম্পাদক হিরা মিয়া, স্বপন আহমদ, জৈন্তাাপুর শাখার সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং শাখার সাবেক সভাপতি মোঃ ফয়জুল ইসলাম,
সহ সভাপতি আব্দুস ছালাম, সহ-সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ। উল্লেখ্য যে সরকার সম্প্রতি দীর্ঘদিন থেকে চলে আসা উত্তোলিত পাথরের রাজস্ব মুল্য ১টাকা ৯৬ পয়সা থেকে প্রতি ঘনফুট বাড়িয়ে বর্তমানে ৪ টাকা ৮০ পয়সা প্রতি ঘনফুট নির্দারণ করেছেন।

