আমরা প্রতিদিন যেমন নানা খাবার খেয়ে জীবনধারণ করছি, তেমনি বেঁচে রয়েছেন লি ইয়ংঝাই। তবে আমাদের সঙ্গে তার পার্থক্যটা হলো, তিনি বেঁচে রয়েছেন শুধু মরিচ খেয়ে। রাত-দিন ২৪ ঘণ্টা তিনি কেবলই মরিচ খান। সকাল-দুপুর সব সময় প্রিয় খাদ্য এই একটাই। প্রতিদিন আড়াই কিলো লঙ্কা না খেলে যার ঘুম আসে না তার।
নিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন ৮টি ভিন্ন প্রজাতির মরিচের গাছ। কখনো শুকনো মরিচের গুঁড়ো, কখনো কাঁচা মরিচ আবার কখনো বা মরিচ সেদ্ধ খেয়ে চলেছেন তিনি। খাদ্যাভ্যাসের কারণে রীতিমতো বিখ্যাত তিনি। সবার কাছে তিনি ‘চিলি কিং’ বা ‘লঙ্কা রাজা’ নামে সুপরিচিত। চীনের হিনান প্রদেশের লি ইয়ংঝাই এমনই এক অদ্ভুত মানুষ।
অদ্ভুত বিষয়টি হলো, গত ৮ বছরে লঙ্কা রাজার কোনো ছোট-বড় রোগ হয়নি। খেতে খেতেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানালেন, লঙ্কা ছাড়া আর তার অন্যকোনো খাবার মোটেও মুখে রোচে না। গত ৬ মাস দারুণ ঝাল রয়েছে এমন কোনো মরিচ খেতে না পারায় মনটা খারাপ। ‘চিলি কিং’য়ের ছেলের অবশ্য বাবার মতো হননি। তিনি অবাক, বাবা এত ঝাল খায় কী করে বুঝি না।

