উচ্চ আদালতের রুল: সিলেট বিভাগে পশু লড়াই প্রতিযোগিতা বন্ধ

সিলেট বিভাগের সর্বত্র শীতকালীন পশুর লড়াই প্রতিযোগিতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত। পাশপাশি এ ব্যাপারে আইন ও স্বরাষ্ট্র সচিবসহ ১৩ জনের বিরুদ্ধে রুলও জারী করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটভিউ২৪ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটকারি পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণপিচ’ সিলেটের সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু।

বাংলাদেশ সুপ্র্রীমকোর্ট হাইকোট বিভাগের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ১৯ জানুয়ারি এ আদেশ জারি করেন।

পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণপিচ সিলেট-এর সেক্রেটারী রাহাত আহমদ টিপুর দায়ের করা এক রিট পিটিশনের (নং-৩৭৭/১৬) প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাহাত আহমদ টিপু সিলেটভিউ২৪ডটকমকে জানান- উচ্চ আদালতের আদেশে ষাড়ের লড়াই, মোরগ লড়াইসহ সবধরনের পশুর লড়াই প্রতিযোগিতা কেনো বেআইনী ঘোষণা করা হবে না এ মর্মে কারণ দর্শাতে ১৩ জনের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়।

রাহাত টিপু জানান, পশুর লড়াইয়ের উপর নিষেধাজ্ঞার পাশপাশি আগামী ৬ মাসের মধ্যে কারণ দর্শাতে ও রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বাদী পক্ষে রিটের শুনানী করেন বাংলাদেশ সুগ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সেলিম।

যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে: আইন মন্ত্রনালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সচিব, আইজিপি, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপারগণ।

Developed by: